শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২৩-০১-০১
আব্দুস সবুর খান, টঙ্গীঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে। আমরা ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১২ কপি বই বিনামূল্যে বিতরণ করেছি। এটি পৃথিবীতে কোনো জায়গার জন্য একটি অচিন্তনীয় ব্যাপার। বিনামূল্যে বই দেওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গেছে। আজ রোববার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিকের বই উৎসবে তিনি এসব কথা বলেন।
এ পাঠ্যপুস্তক উৎসবে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এ সময় আরও বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুক।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক এমপি। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে শতভাগ বই বিতরণ করা হবে। বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা,জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান সহ বিভিন্ন কর্মকর্তারা।
এছাড়াও গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, আল-হেলাল প্রিক্যাডেট একাডেমী, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল, সাহাজ উদ্দিন সরকার স্কুল, নিশাত জুট মিলস আদর্শ উচ্চবিদ্যালয়, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস, মন্নু টেক্সটাইল মিলস, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চবিদ্যালয়, হাজী এম.এ গনি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে এবং আনন্দ-উল্লাস করে। হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, প্রভাতী শাখার শিফট ইনচার্জ নাজমুল আলম, শিক্ষক আব্দুল সাত্তার, মাসুদুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান, শাহাদৎ হোসেন, মেহেদুল হক, নূর মোহাম্মদ চঞ্চল, বিপুল কুমার বিশ্বাস, সোহেল রানা, রাজিয়া পারভীন, জিন্নাতারা নিপা, মাহমুদা নাসরিন, ইমরান খান, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ।
হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার বলেন, নতুন বই পেয়ে আমি খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিভাবিকা সাউদিয়া বেগম বলেন, নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই আনন্দিত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited