শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৫ পিএম, ২০২২-০৭-২১
মাহাবুব রহমান বিপ্লব,ব্যুরো প্রধান রংপুর। রংপুরে অবশেষে ৭ মাস পরে মজনু হত্যকারী প্রধান আসামী,সাইদুল ইসলাম,৩৫.ইয়াসমিন বেগম(৩০) সাহিনুর বেগম,৩২, কে পুলিশ গ্রেফতার করেছেন। মামলার বিবরণ ও বাদীর তথ্যামতে- ঘটনার দিন ৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে বাদী মনজিলার নাতি আমিনুল ইসলাম (১৩) নানার বাড়িতে লেখাপড়া করার সুবিধার্থে অবস্থানকালে প্রতিবেশী অভিযুক্ত সাহেব আলীর পুত্র সাইদুল হকের বাচ্চাদের সঙ্গে আমিনুল ইসলামের মারামারি ও বিবাদ সৃষ্টি হয়। উক্ত বিবাদের জের ধরিয়া লাঠিসোঁটা দেশীয় অস্ত্রসহ আতিয়ার রহমানকে মারধর করার সময় বাদী মনজিলা এগিয়ে গেলে সাইদুল তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে মনজিলার হাত ভেঙ্গে যায়। পাশেই মিয়ারহাট বাজারে মুদি দোকানে মারামারির খবর জানতে পেরে মনজিলার ছেলে মজনু বাড়িতে দৌড়ে তার মাকে উব্ধারের চেষ্টা করলে বিবাদী সাইদুল, সাহেব আলী, মজনুর মাথায় আঘাত করে। ফলে মজুনর মাথা ফেটে চৌচির হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। স্হানীয়দের সহযোগিতায় আহত মজনু এবং তার মা মনজিলা,আতিয়ার রহমানকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেদিনেই রাত ১১ টায় মজনু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ১২ ডিসেম্বর মজুনুর লাশ পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘটনার ৩ দিন পর ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মিঠাপুকুর থানায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং- ২০/২০২১। এ হর্ত্যা ঘটনার আসামীরা প্রকাশ্য থানা পুলিশের চোখকে ফাকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশের টনক নড়ে,গতকাল রাতে মিঠাপুকুর থানা পুলিশের এক অভিযানে হর্ত্যা মামলার প্রধান আসামী সহ ৩জন গ্রেফতার করেছেন। রংপুর
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited