শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২২-০৯-১৫
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশা চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় স্বপনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মো: হারুন মিয়া (৪০) ও লিটন (১৮)। হারুন মিয়া রংপুর জেলার পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে ও লিটন জামালপুর জেলার ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, ভোরে ওই গ্যারেজে ব্যাটারিচালিত রিকাশায় ব্যাটারি চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এসময় অপর রিকশা চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্যারেজ মালিক স্বপন বলেন, ‘রাতভর ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া শেষে ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় লিটন তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited