শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২১-০৯-০৭
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬৩৮ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ প্রবাসীদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত মোট ১৬ হাজার ৬৩৮ জন অবৈধ প্রবাসীর মধ্যে ৫,৮০০ জনকে ইকামা না থাকা, ইকামার মেয়াদ ফুরিয়ে যাওয়া, বা রেসিডেন্সি আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৯,৩৮৩ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ বা সৌদি আরব ত্যাগ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে, এবং ১,৪৫৫ জনকে শ্রম আইন ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৮৪৯ জনকে। এর মাঝে ৫৫ শতাংশ ইয়েমেনি, ৪৩ শতাংশ ইথিওপিয়ান, এবং ২ শতাংশ বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে বা যারাই সৌদি আরবে অবৈধ প্রবাসীদেরকে প্রবেশে সহায়তা করবেন, তাদেরকে আশ্রয় প্রদান করবেন বা পরিবহণে সহায়তা করবেন, তাদের সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited