শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০০ পিএম, ২০২১-০৮-২৫
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা সাব-রেজিস্ট্রী অফিসের পশ্চিম পাশে ৭টি পরিবারকে অবরুদ্ধ রেখে ইটদিয়ে ঘিরে চারিদিকে প্রচীর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে অবরুদ্ধ পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে পাচ্ছেনা কোন প্রতিকার। ফলে অবরুদ্ধ পরিবারগুলো সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জাতীয় মানবাধিকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে,রায়গঞ্জ উপজেলাধীন সলঙ্গা থানার বাসুদেবকোল মৌজার অন্তর্গত সলঙ্গা সাব-রেজিস্ট্রী অফিসের পশ্চিম পাশে ৭টি পরিবারের বসবাস করছেন।বসবাসরত ওই ৭টি পরিবারের সদস্যদের চলাচলের জন্য গারুদহ নদীর পুর্বতীর দিয়ে দীর্ঘ ৩০ বছরের একটি পা-রাস্তা রয়েছে। তারা ওই পা-রাস্তা দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু সলঙ্গা কলেজপাড়ার স্বর্গীয় মনী শীলের ছেলে সুভাষ শীল ও অনিল শীলের ছেলে অশোক শীল সেই পা-রাস্তাটি বন্ধ করে চারিদিকে ইটদিয়ে ঘিরে প্রাচীর নির্মাণ করছেন। এতে একমাত্র চলাচলের পা'রাস্তাটি বন্ধ করে দিয়ে প্রাচীর নির্মাণ করার কারণে আজ সেখানকার বসবাসরত ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এদিকে অবরুদ্ধ ওই পরিবারের সদস্যরা তাদের জীবন-জীবিকা নির্বাহ ও নিত্য প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হয়ে ওই পা'রাস্তা দিয়ে আর চলাচল করতে পারছেন না। তারা প্রয়োজনের তাগিয়ে অন্যের বাড়ীর প্রাচীরের ওয়ালের উভয় পাশে মই লাগিয়ে সেই মইয়ের সাহায্যে চলাচল করছেন। এদিকে ভুক্তভোগি জহুরুল ইসলাম ও হাফিজুর রহমানসহ অবরুদ্ধ ৭টি পরিবারের সদস্যরা প্রাচীর নির্মাণকারীদেরকে দীর্ঘ ৩০ বছরের পা'রাস্তাটি বাদ রেখে প্রাচীর নির্মাণের জোড়ালো দাবী করলেও তারা তাদের দাবী উপেক্ষা করে প্রাচীর নির্মান অব্যাহত রেখেছেন। এতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠলেও তা প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে অবরুদ্ধ পরিবারগুলো নিরুপায় হয়ে তাদের শেষ ভরসা মনে করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান বলেন,বিষয়টি আমার জানা নেই, অবরুদ্ধ করে প্রাচীর নির্মান করা হলে সে বিষয়ে ভুক্তভোগি পরিবারের কেউ আমার কাছে আসেনি। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন,অবরদ্ধ করে প্রাচীর নির্মাণের বিষয়টি আমার জানা নেই,তবেভুক্তভোগিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়ভাবে স্থানীয়ভাবে পরিবারগুলোর সদস্যরা কে-উত্তর পাশে
এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিবুল আলম বলেন বিষয়টি আমার নজরে আসেনি এবং কেউ কোন অভিযোগ করেনি,তবে ভুক্তভোগিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited