শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২৩-০২-১৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : অবৈধ ভাবে ড্রেজার দিয়ে গোমতী নদীর তলদেশ থেকে মাটি উত্তোলনের ৩ বছর অতিবাহীত হলেও প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি কোন ব্যবস্থা। ফলে ভোক্তভোগীদের মনে ক্ষোভ বিরাজ করছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার গোমতী নদী থেকে দলীয় প্রভাব বিস্তার করে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওইমাটি উত্তোলনের অভিযোগ উপজেলা যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ প্রাশাসনকে ম্যনেজ না করে এ কাজ করা সম্ভব না! তা না হলে নদী থেকে কিভাবে ৩ বছর যাবত মাটি উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। প্রশাসনের লোকজন মাঝেমধ্যে এখানে এসে অভিযান চালিয়ে বলেন ড্রেজারের কাছে কাউকে পাউয়া যায় নি তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। লোক দেখানো এমন অভিযানের ফলে স্থানীয়দের মুখে মুখে এখন চলছে প্রশাসনের বিরুদ্ধেসমালোচনার ঝড়।
গোমতীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর আলম সরকার উপজেলা যুবলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ এলাকার ত্রিশ গ্রামের রুপ মিয়ার ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি জানান, গোমতী নদী থেকে মাটি উত্তোলনের শুরুতে স্থানীয় অনেকেই প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেছিলো ওই প্রভাবশালীর বিরুদ্ধে। কিছুদিন না যেতেই ওই প্রভাবশালী বাহিনীর অত্যাচারে প্রাণরক্ষার ভয়ে যার যার অভিযোগ তুলে নেয়। তার পর থেকে এখন তাদের ভয়ে আর কেউ অভিযোগ করতে চায় না। সেখানে তারা প্রশাসনের লোকদেরকেই ভয় পায় না। যাদের ব্যবস্থা নেয়ার কথা তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে অনুসন্ধানে জানা যায়, ওই যুবলীগ নেতা শুধু গোমতির বালু এবং মাটিই উত্তোলন ও বিক্রি করে ক্ষান্ত থাকছেন না। দিন দিন তিনি হয়ে উঠছেন বেপরোয়া। ভুক্তভোগীদের অভিযোগ, জাহাঙ্গীরের বিরুদ্ধে নালিশ করে কেউ পার পায় না। গত ৩ বছর যাবত নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর এবং দক্ষিন ত্রিশ গ্রামের গোমতীর চর এবং ফসলী জমি গুলোর অস্তিত্ব বিলিন করে দিয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। দুটি গ্রামের সাধারণ মানুষ এবং কৃষকরা জাহাঙ্গীর বাহিনীর কাছে একেবারেই অসহায়। শুধু তাই নয়, তার ক্ষমতার দাপটে সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। অভিযোগ রয়েছে এ বালু উত্তোলনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নেই, কৃষকদের চরের জমির মাটি লুটে নিলেও কারো কিছু বলার ভাষা নেই। অসহায় হয়ে নাম মাত্র মুল্যে চরের সকল জমি জাহাঙ্গীরের কাছেই বিক্রি করতে হচ্ছে কৃষকদেরকে। গত পাঁচ বছর যাবত তার বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহন করছে না পুলিশ এবং প্রশাসন। অভিযোগ করতে গিয়ে অদৃশ্য শক্তির রোষানলে পড়তে হচ্ছে। প্রশ্ন এসেছে কে এই জাহাঙ্গীর? তার এতো ক্ষমতার উৎস কোথায়? তার কাছে কি প্রশাসনও অকার্যকর? ভূক্তভোগী ত্রিশ এলাকার বাসিন্দাদের মাঝে এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
ত্রিশ এলাকার কৃষক আদম আলী, আবু মুছা, ধনু মিয়া ও আব্দুল করিমসহ আরো বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, নদীর তীরে আমাদের নিজস্ব জমিতে আমরা চাষবাস করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু এখন ড্রেজার দিয়ে প্রভাবশালীরা যেভাবে চরের ফসলি জমির মাটি উত্তোলন করে নিচ্ছে তাতে আমাদের সব জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং আমরা নি:স্ব হয়ে যাচ্ছি।
অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার মুঠোফোনে শুরুতে গোমতী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করলেও পরে আবারতা অস্বীকার করেন। তিনি বলেন, আমি গোমতী নদীতে ড্রেজার চালাই না। চলমান ড্রেজার কে চালায় তা ও আমি জানি না।
মুরাদনগর উপজেলার নদী রক্ষা কমিটির সভাপতি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী গোমতী নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, এর আগে আমি নিজে বেশ কয়েকবার মাটি উত্তোলনের কার্যক্রম বন্ধ করেছি। বর্তমানে আবার মাটি উত্তোলন করছে কিনা বিষয়টি আমার জানা নেই। যদি মাটি উত্তোলন চালু থাকে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালিউজ্জামান গোমতী নদী থেকে ৩ বছর যাবত মাটি কাটার বিষয়টি বিস্ময় প্রকাশ করে বলেন, ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited