চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এক ডালেই ১২৬৯ টমেটো!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৭ পিএম, ২০২২-০৩-২২

এক ডালেই ১২৬৯ টমেটো!

টমেটো গাছের একটি ডালে একসঙ্গে ১ হাজার ২৬৯টি টমেটো উৎপাদন করে বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাজ্যের এক টমেটো চাষি। এর মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ডগলাস স্মিথ নামের ওই ব্রিটিশের।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের সেপ্টেম্বরে শস্য সংগ্রহ করতে গিয়ে ডগলাস তার বাগানের টমেটো গাছের একটি ডালেই হাজারেরও বেশি চেরি টমেটো দেখতে পান। এর মধ্য দিয়ে তিনি তার আগের রেকর্ডটি ভেঙে ফেলেন। কয়েক সপ্তাহ আগেই এক ডালে ৮৩৯টি টমেটো চাষ করে ওই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

এর আগের রেকর্ডটি অবশ্য ১০ বছর পর্যন্ত টিকে ছিল, যেখানে টমেটোর সংখ্যা ছিল ৪৮৮টি। এক ডালেই ১২৬৯ টমেটো! ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ড গড়েছিলেন ডগলাস। তার বাগানে উৎপাদিত বৃহদাকার ওই টমেটোর ওজন ছিল ৩ দশমিক ১০৬ কেজি। তবে এক্ষেত্রে বিশ্ব রেকর্ডটি ডগলাসের নয়। ওই বছরই যুক্তরাষ্ট্রের ড্যান সাউদারল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় টমেটো চাষের বিশ্বরেকর্ড গড়েন, যার ওজন ছিল ৪ দশমিক ৮৯৬ কেজি।

এ নিয়ে ডগলাস বলেন, ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় টমেটো চাষের রেকর্ড গড়ার পর, আমি ২০২১ এ নতুন রেকর্ড করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। পেশায় আইটি ম্যানেজার ডগলাসের বাড়ি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্ডশায়ারে। চাকরির পাশাপাশি বাড়ির পেছনের বাগানে ফল ও সবজি চাষ করেন তিনি।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর