চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কৃষ্ণনগর বসন্ত উৎসবে মাতালো বাংলা ফাইভ ব্যান্ড দল

কৃষ্ণনগর বসন্ত উৎসবে মাতালো বাংলা ফাইভ ব্যান্ড দল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২৩-০৩-১২

কৃষ্ণনগর বসন্ত উৎসবে মাতালো বাংলা ফাইভ ব্যান্ড দল

মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : উদযাপন নয়, প্রচারণা নয়, নিরবেই গত ২৪ ডিসেম্বর প্রকাশিত হয় বাংলা ফাইভ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’। অ্যালবামের নতুন গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে ছুটছে ব্যান্ড বাংলা ফাইভ।
১১ মার্চ ব্যান্ডটি পারফর্ম করে ভারতের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন কৃষ্ণনগর বসন্ত উৎসবে। প্রতিবছর আয়োজিত হওয়া উৎসবের এবারের আসরের তৃতীয় দিন মাতালো ব্যান্ডদলটি। উৎসবের পোস্টারে দেখা গেছে ভারতের বাউল গোলাম ফকির, অনন্যা চক্রবর্তী এবং শিলাজিৎ-এর সঙ্গে বাংলা ফাইভ সদস্যদেরও।

ব্যান্ডের ভোকাল সিনা হাসান বলেন, “প্রায় ১৫টি ব্যান্ডের মধ্যে হেড লাইনার হিসেবে পারফর্ম করেছে বাংলা ফাইভ। দারুণ রেসপন্স ছিল। আয়োজকদের আতিথেয়তারও কমতি ছিল না। নতুন অ্যালবাম প্রকাশের পর ফের ভারতে গাইতে এলাম। দেশেও দারুণ সব সময় কাটছে। বড় বড় অনেকগুলা কনসার্ট করা হয়েছে এরই মধ্যে। নতুন গানের রেসপন্সও দারুণ।”
ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’ প্রকাশের কোন উদযাপন করেনি ব্যান্ড বাংলা ফাইভ। ছিল না তেমন কোন প্রচারণাও। সিনা জানান, মূলত শ্রোতাদের উপর আস্থা রাখতে চেয়েছিলেন তারা। বাংলা ফাইভ ব্যান্ডের বর্তমান ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লাখ। ব্যান্ডের চ্যানেলে গানগুলো ইতিমধ্যেই শোনা হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ বার।
সিনার ভাষ্যে, “আমরা চেয়েছি আমাদের যারা সত্যিকার শ্রোতা আছেন, তারাই আগে আমাদের গানগুলো শুনুক। গান ভালো লাগলে মানুষ নিজেই তা শোনে। হয়েছেও তাই- যে রেসপন্স পাচ্ছি তাতে শ্রোতারা জানাচ্ছেন তাদের পছন্দের প্লে লিস্টে থাকছে গানগুলো, বারবার শুনছেন। যা করতে চেয়েছি তা ওয়ার্ক করছে।”

লুকিয়ে থাকার সময় অ্যালবামের গানগুলো কেমন? সিনা জানান, নিজের মধ্যে নিমগ্ন হয় মানুষ সেইসব মুহূর্তের গান আছে এতে। সামাজিক ও রাজতৈনিক সচেনতনতার জায়গা থেকেও আছে কিছু ধ্রুপদী উচ্চারণ।

অ্যালবাম প্রকাশের পর সম্প্রতি কক্সবাজারে একক কনসার্টও করেছে ব্যান্ডটি। সাম্প্রতিক সময়ে আয়োজিত বড় বড় কনসার্টেও ডাক পড়ছে নিয়মিতই। চিরকুটের বিশ বছর পূর্তি কনসার্ট, ঢাকা রকফেস্ট ভলিউম থ্রি, ঢাবি ব্যান্ড সোসাইটির কনসার্ট, সঞ্জীব উৎসব এবং গাইবান্ধার একটি কনসার্টেও সম্প্রতি দেখা গেছে তাদের।

ব্যান্ডটি জানায়- ঈদ উপলক্ষ্যে কুষ্টিয়ায় একটি বড় কনসার্টে পারফর্ম করবেন তারা। সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছে ভারতের আরেকটি বৃহৎ কনসার্ট। সেটা চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।

সব মিলে বসন্তের হাওয়ায় উড়ছে বাংলা ফাইভ।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর