চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার : মুরাদনগরে কর্মী সম্মেলনে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার : মুরাদনগরে কর্মী সম্মেলনে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫১ পিএম, ২০২২-০৯-১০

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার : মুরাদনগরে কর্মী সম্মেলনে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি : আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার।বিগত ১৩ বছরে সব ক্ষেত্রে বাংলাদেশের যত অর্জন হয়েছে তার সবগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এসব অর্জন সম্ভব হয়েছে। বিদেশিদের কাছে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান যখন বলেছিলেন আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইডেন বানিয়ে দেবেন, তখন সে দেশের মানুষ বলেছিলেন আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইডেন নয় বরং বাংলাদেশ বানিয়ে দেন। আমাদের মাথাপিছু আয় ভারতের মানুষের মাথাপিছু আয়কেও ছাড়িয়ে গেছে। 
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের র্কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ সরকার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো: মনিরুজ্জমান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাবেক সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আবদুল কাদির ও কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।  
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা ছাড়িয়ে গেছি। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য। বিদেশের পার্লামেন্টে এখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর