চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টাইগ্রেসদের হ্যাটট্রিক জয়, অপেক্ষায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:    |    ১২:৫৩ পিএম, ২০২২-০১-২৩

টাইগ্রেসদের হ্যাটট্রিক জয়, অপেক্ষায় শ্রীলঙ্কা

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ড নারী দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছেন সালমা-মুর্শিদারা। টাইগ্রেসদের সামনে এবার শ্রীলঙ্কা পরীক্ষা। সোমবার এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মূল পর্বে। চলমান ৫ দলের এই বাছাইপর্ব থেকে মাত্র একটি দলই সুযোগ পাবে মূল পর্বে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে পেয়েছে বড় জয়। 

রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে প্রথমে ব্যাট করা স্কটিশ নারীদে ১৭.৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ২৮ বল বাকি থাকতে ও এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা। ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অবশ্য প্রথম বলেই ওপেনার শারমিনা সুলতানাকে হারায়। তবে আর কোনো বিপদ হতে দেননি মুর্শিদা ও ফারজানা হক। মুর্শিদা ৫৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফারজানা ৩৬ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মেয়েদের তোপে পড়ে স্কটল্যান্ড নারীরা। ওপেনার সারাহ ব্রেস ৩২ বলে ২৯ ও কাইট ম্যাকগিল ১৩ বলে ২২ রান করেন। দলের বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশ বোলারদের মধ্যে সালমা, সুরাইয়া আজমিন, নাহিদা আকতার ও সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট পান। রিতু মনি একটি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হন মুর্শিদা্ খাতুন। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও কেনিয়ার মেয়েদের বিপক্ষে বড় জয়ে মাঠ ছেড়েছিল।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর