শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২১ পিএম, ২০২৩-০২-২৩
শরিফ মোহাম্মদ সুজন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতারকৃত মো.জাবেদ (২৪) উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পুলিশ টহল ডিউটি করার সময় অস্ত্রধারী ডাকাত জাবেদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরনের জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতি, চুরি সহ ৫ টি মামলার আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited