শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৪১ পিএম, ২০২২-১১-২৯
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ছিনতাই করার সময় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে খরতৈল হিন্দুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-মোহাম্মদ শেখ (২৫) পিতা-আব্দুল সামাদ, সাং-গভরা কোরা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, মোঃ সোহেল মিয়া (২৫), পিতা- বাদশা মিয়া, সাং -বাকাকুড়া, থানা-ঝিনাইগাতি জেলা- শেরপুর ও মোঃ মোশারফ (৩৫) পিতা- মোজাম্মেল, সাং -বাটজোর থানা বকশিগঞ্জ, জেলা-জামালপুর।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা সংঘবদ্ধভাবে ডিএমপি ও জিএমপির আশেপাশের এলাকাগুলোতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। তাদের অন্যতম সহযোগী শওকত (৪২) পলাতক রয়েছে। পলাতক আসমীকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসামীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited