শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৮ পিএম, ২০২২-০৪-১৮
আলম খান (শিবপুর) নরসিংদী : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যেখানে জড়িয়ে আছে তাঁদের চেনা ঐতিহ্য। যে ঐতিহ্যকে ধারণ করে বাঙালি ফিরে পায় তাঁদের চিরায়ত পরিচয়। প্রাণের এ উৎসবে বর্ণাঢ্য অনুষ্ঠান পালন করেন নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন। উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন এসিল্যান্ড মো: শাহরুখ খান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited