চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে প্লান ও ডাস্ট মেশিনের কালো ধোয়ায় ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে

সিরাজগঞ্জে প্লান ও ডাস্ট মেশিনের কালো ধোয়ায় ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৪৬ পিএম, ২০২৩-০১-১৪

সিরাজগঞ্জে প্লান ও ডাস্ট মেশিনের কালো ধোয়ায় ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এলজিইডির রাস্তা মেরামত কাজে ব্যবহারকৃত ঠিকাদারের প্লান ও ডাস্ট মেশিন চালানোর কারণে তা থেকে নির্গত আগুনের ফুলকি, কালো ধোঁয়া, সাথে ছাই ও পাথর কুঁচিতে হুমকির মুখে ফসলি জমি এলাকার পরিবেশ।

সরজমিনে দেখা যায়, মাসব্যাপী দিনরাত সমানতালে  প্লান ও ডাস্ট মেশিনের নির্গত আগুনের ফুলকি, কালো ধোঁয়া, সাথে ছাই ও পাথর কুঁচিতে হুমকির মুখে পড়েছে

আবাদি জমির ফসল গাছপালা ঘরবাড়ি।সেই সাথে আগুনের তাপে পুড়ে মরে যাচ্ছে ফসলি জমি গাছপালা ও ঘরবাড়ি।

এতে ঐ এলাকায় বসবাসরত প্রায় শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কেউ কিছু বললে ঠিকাদারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও জানা যায়।

মেশিন স্হাপন করা এলাকা সদরের কুঁড়ি পাড়া গ্রামের আক্তার, সোনা উদ্দিন, রুস্তমসহ অনেকে অভিযোগ করে বলেন, এই মেশিন চালানোর কারণে কালো ধোঁয়ায় আমাদের বাড়িঘর অন্ধকার হয়ে থাকে। ছাই ও কুঁচি পাথরের বা বালির কারণে কোনো কিছুই রান্না বান্না করে খাওয়া যায় না। পোশাক আশাক, বিছানা, হাঁড়ি পাতিলে মিনিটের মধ্যে ছাই ও পাথর কুঁচি বা বালির স্তূপ হয়ে যায়। আবাদি জমির ফসল ও ফলসহ বিভিন্ন ধরনের গাছ এবং গবাদিপশু পাখি এর কারণে মরে যাচ্ছে। এতে কয়েকদিনেই শিশু বৃদ্ধসহ অনেকের শ্বাস প্রশ্বাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা কিছু বললে ঠিকাদারের পক্ষ থেকে নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়। 

কাজের ক্ষেত্রেও কিছু অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করা যায়। সঠিক গ্রেটেশন অনুযায়ী পাথর দেওয়া হচ্ছে না। পাথরের ডাস্টের ভিতর মিক্সিংয়ে বালির পরিমান বেশি দেওয়া হচ্ছে। সঠিক কম্পেক্টে কাজ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। 

এলজিইডি সুত্রে জানা যায়, সদর উপজেলার সীমান্তবর্তী সীমান্তবাজার থেকে মহিষামুড়া চৌরাস্তা পর্যন্ত এক কোটি ৭৪ লাখ টাকার ২ কি, ৪০০ মিটার সড়কের রিপিয়ারিং / মেইনটেইন্সের  কাজ পান নাটোরের মেসার্স মিম ডেভলপমেন্ট ইন্জিনিয়ারিং লিমিটেড। সেই কাজ করছেন নাটোরের মেসার্স মিতা কনস্ট্রাকশন। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ করার জন্য নির্মাণ সামগ্রী রাখাসহ প্লান ও ডাস্ট মেশিন বসানোর জায়গা হিসেবে কুঁড়ি পাড়া জনবসতি এলাকায় স্হানীয় আশরাফুল ইসলাম নামের একজনের নিকট থেকে জায়গা ভাড়া নিয়ে কাজ শুরু করেন। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার বিজয় কুমার দাস পরিবেশ দুষিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে। 

সদর উপজেলা ইন্জিনিয়ার (এলজিইডি) আবুল কালাম আজাদ অনিয়মের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, জনগণের চলাচলের সুবিধার জন্য সাময়িক কিছু অসুবিধা মেনে নিতে হবে। তা না হলে আমাদের কাজ করা সম্ভব হবে না। 

এলজিইডি র নির্বাহী প্রকৌশলী মো শফিকুল ইসলাম জানান, জনসাধারণের অসুবিধা হয় বা জনবসতি এলাকায় উক্ত মেশিন বসানো যাবে না। ফাঁকা জায়গায় বা জনবসতিহীন এলাকায় এমন মেশিন বসিয়ে কাজ করতে হবে। যদি এর কোনো ব্যতয় ঘটে এবং কাজে অনিয়ম হয় তাহলে বিষয়গুলো অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। 

 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর