শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৪ পিএম, ২০২১-০৬-০৩
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা) : কুমিল্লার লাকসামে বসত বাড়ীর বিরোধের জের ধরে চাচা ভাতিজার সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে গোবিন্দপুর ইউনিয়নে সাতঘর ইছাপুর গ্রামে কেরানির বাড়ীতে হামলা ঘটনা ঘটেছে। দুই পক্ষের হামলায় আহত ব্যক্তিদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের স্বজনরা লাকসাম থানয় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন সাতঘর ইছাপুর গ্রামের নুর আহম্মদের(৭০) ছেলে আবদুল হালিম ও সেলিম মিয়ার সাথে প্রবাসী আবু তাহের ছেলে বাবলু ও মেহেদী হাসানের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২ জুন বুধবার নুর আহম্মদের ছেলে আবদুল হালিম ও সেলিম তাদের পৈতৃক ভিটায় ঘর নির্মাণ করার জন্য সীমানা নির্ধারন করেন। যাতায়াতের সীমানা না রেখে এ সময় প্রবাসী আবু তাহের ছেলে বাবলু ও মেহেদী ঘর নির্মাণে বাধা দেয়। এ ঘটনা নিয়ে দুপুরে দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে প্রবাসী আবু তাহের ছেলে বাবলু (২৮) ও মেহেদী হাসান (২১) চাকু দিয়ে চাচা নুর আহম্মদ (৭০)হাতে ও সেলিম মিয়ার ছেলে মোস্তাফিজ (১৪) পেটে আঘাত করেন এতে গুরুতর আহত হন তারা। তাদের আত্ম চিৎকারে ও রক্তাক্ত অবস্থায় দেখে স্বজনরা এগিয়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবদুল হালিমের ছেলে মেহারাজ(৫) ও মেয়ে সুমাইয়া(১৩) সহ অন্তত ৫ জন আহত হয়েছে। স্বজনরা আহত ব্যক্তিদেরকে লাকসাম হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাতে এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া মুঠোফোনে বলেন, দুই পক্ষের লোকজন অভিযোগ করেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited