শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৬ পিএম, ২০২২-০৫-২২
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া পৌরশহরের কুখ্যাত চিহ্নিত মাদক কারবারী সোহাগ মোল্লার পিতা
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির মোল্লা (৭০) কে আটক করা হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এসময় তার বসতঘরের স্টিলের আলমারি তল্লাশী করে ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামী মোবাইল ফোন, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্ধকৃত আলামতের মূল্য প্রায় ১৩ লক্ষ ১৭ হাজার টাকা।
এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। রোববার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামী করে মামলা হয়েছে। কাদির মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স শনিবার দিনগত রাত ১২টার দিকে কাদির মোল্লা ও তার ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা অভিযান শেষে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রক্ষিত অবস্থায় এসব মাদক ও মাদক সংক্রান্ত মালামাল উদ্ধার করা হয়।
এ ব্যপারে জানতে চাইলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাদির মোল্লার বাড়িতে প্রচুর ইয়াবা ও মাদক রয়েছে। কাদির মোল্লা ও সোহাগ মোল্লার বাড়ি তল্লাশী করি। কাদির মোল্লার ঘর থেকে ২২৩৫ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদকের সরঞ্জমান উদ্ধারা করা হয়। সোহাগ মোল্লা একজন কুখ্যাত চিহ্নিত মাদক কারবারী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited