শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:০৮ পিএম, ২০২৩-০১-১১
আব্দুস সবুর খান, টঙ্গী প্রতিনিধি ঃ গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা মালেকের বাড়ী এলাকায় মঙ্গলবার রাতে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির গ্রীণ অনাবিলের দুইটি যাত্রীবাহী বাসের ঢাকা মেট্রো-ব ১৫-৩০১০ এবং ঢাকা মেট্রো ব-১৫-১৯৩৯) পাল্লা দিয়ে চলন্ত অবস্থায় একটি বাসের ধাক্কায় মরিয়ম (৬০) ও আকিদা (১৯) নামে নানী-নাতনী দুই নারী পথচারী গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীনে মরিয়মের মৃত্যু হয়। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তর খরিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ জানায়, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। বুধবার বিকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে আটককৃতরা হলেন- শাওন মিয়া, রামিম আহমেদ, মো. রতন সরদার, আব্দুল্লাহ আল জাহিদ, হারুন, মো. শিপন, রিয়াদ হাসান, আরিফ ইসলাম, সাফায়েত হোসেন ও লিমন সরকার।
উল্লেখ্য, বাসের নিচে চাপা পড়ে শ্রমিক নিহতের গুজবে ছয়টি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সাথে স্থানীয় জনতা যোগ দিয়ে বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এতে রাস্তার উভয় পাশে কয়েক শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী সাধারন ও পথচারীরা। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে শ্রমিক-জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আগুন ও ভাঙচুরের ঘটনায় ফুটেজ দেখে দশজনকে শনাক্ত করে আটক করা হয়েছে। বাসের ধাক্কায় বয়স্ক নারী মরিয়ম বেগম রাতেই চিকিৎসাধীনে মারা গেছেন। আকিদা চিকিৎসাধীনে রয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য এর আগেও টঙ্গীর কলেজ গেইট এলাকায় অনাবিল বাসের ধাক্কায় লুৎফর রহমান (৩৯) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়। সে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মো: সরোয়ার হোসেনের ছেলে। নিহত লুৎফর রহমান গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ কুনিয়া পাছর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গ্রীণ অনাবিল (ঢাকা মেট্রো-ব-০৭৩১) পরিবহণের একটি বাস ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় ড্রাইভারসহ বাসটিকে আটক করা হয়। আটককৃত ড্রাইভারের নাম আব্দুর রব, পিতা-ইয়াদ আলী, তার বাড়ি গুরুদাসপুর থানার নাটোর জেলা।
জানা যায়, গ্রীণ অনাবিল পরিবহণ কোম্পানী অবৈধভাবে গাজীপুরে প্রবেশ করছে। মানুষ মারার যম হিসেবে পরিচিত এই গ্রীণ অনাবিলের চলাচলের জন্য অনুমোধন দেয়া আছে-৪২৪নং রোডে। এই গ্রীণ অনাবিল কোম্পানীর গাড়ি নারায়ণগঞ্জের সাইটবোড থেকে উত্তরা কামাড়পাড়া দৌড় পর্যন্ত চলাচলের অনুমোধন আছে। কিন্তু এই গ্রীণ অনাবিল কোম্পানীর প্রায় শতাধিক বাস অবৈধভাবে চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ কমিশনার ও ট্রাফিক ডিসিসহ প্রশাসনের বরাবর অনেকেই বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited