শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৪ পিএম, ২০২৩-০৩-১৫
মো: মাসুদুজ্জামান (রাজীব) ষ্টাফ রিপোর্টার : ” বাংলাদেশ ও ল্যাটিন আমেরিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হলো” বিডা সম্মেলন কক্ষে ল্যাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলএবিসিসিআই) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সাথে বুধবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে বিডা‘র নির্বাহী চেয়ারম্যান, লোকমান হোসেন মিয়া বলেন,“ বিডা এবং এলএবিসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও ল্যাটিন আমেরিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নতুন দ্বার উন্মোচিত হলো”, এর মাধ্যমে বাংলাদেশের সাথে ল্যাটিন আমেরিকা ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে। বুধবার বিডা সম্মেলন কক্ষে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মতিউর রহমান, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মার্কেটিং এন্ড কমিউনিকেশন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার শওকাত আফসার, সভাপতি ,এলএবিসিসিআই ও নাহিদ ফেরদৌসী , কমার্শিয়াল স্পেশালিস্ট, ব্রাজিল এম্বাসি, বাংলাদেশ। অনুষ্ঠানে এলএবিসিসিআই-এর সভাপতি, মোঃ আনোয়ার শওকাত আফসার বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে। এলএবিসিসিআই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, বিডা (BIDA) থেকে অধিভুক্তি পেয়েছে। এখন ল্যাটিন আমেরিকার দেশগুলোর ব্যবসায়ী সমাজ এলএবিসিসিআই-এর সহযোগিতায় বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যে আরও আত্মবিশ্বাসী হবে। এসময়ে তিনি, আগামী ৬-১৭ মে ২০২৩ -এ অনুষ্ঠিত হতে যাওয়া "বাংলাদেশ ইনভেস্টমেন্ট বিটুবি (বিজনেস টু বিজনেস) ইভেন্ট ইন ল্যাটিন আমেরিকা-২০২৩" পরিকল্পনা ধরেন। যা যৌথ ভাবে বিডা, ডিবিসিসিআই এবং এলএবিসিসিআই নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আর্জেন্টিনা এবং ব্রাজিলে আয়োজন করবে। এই মেগা ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশি ও ইউরোপিয়ান বিশিষ্ট ব্যবসায়ীরা। নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আর্জেন্টিনা ও ব্রাজিলে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, (এমপি)। প্রতিনিধিদল বাংলাদেশের সম্ভাব্য খাতে FDI আকর্ষণ, ল্যাটিন আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, সয়াবিন, সূর্যমুখী, লৌহ আকরিক, পেট্রোলিয়াম তেল, সার, আরএমজি, কাঠের লগ, পাট, চামড়া ও ওষুধ রপ্তানি ইত্যাদির মতো সেক্টরগুলির উপর B2B নেটওয়াকিং ও সেমিনার আয়োজন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান, লোকমান হোসেন মিয়া এই প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ ও দুর্দর্শী নেতৃত্বে বর্তমান সরকার ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। গত ১৫ বছরে আমারদের অর্থনীতির বিস্ময়কর পরিবর্তন ঘটেছে, মানুষের আয় বৃদ্ধি ও জীবন যাপন উন্নত হয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে আরো ৩.৫ কোটি মানুষে মধ্যবিত্তের কাতারে চলে আসবে। বাংলাদেশ শুধু ১৭ কোটি মানুষের বিশাল ডোমেস্টিক মার্কেট-ই নয়, বরং যথাযথ বিনিয়োগ করলে এখান থেকেই ভারত চীনসহ দক্ষিণ এশিয়ার প্রায় ৩০০ কোটির কনজুমার মার্কেটে প্রবেশ করা যাবে। সেই সাথে আমাদের রয়েছে দক্ষ তরুণ জনগোষ্ঠী যা বিনিয়োগকারীদের সহজেই আকর্ষণ করতে পারে। ১০০ টি ইকোনমিক জোন, ২৮ টি হাইটেক পার্ক, এবং বিশ্বের ২য় শীর্ষ ফ্রিল্যান্সার দেশ বাংলাদেশ, তাই বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ নিরাপদ বিনিয়োগের গন্তব্য। এসময়ে তিনি, এলএবিসিসিআই নেতাদের ল্যাটিন আমেরিকা অঞ্চলের পাশাপাশি ইউরোপ থেকে বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার উদ্যোগের জন্য প্রশংসা করেন। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিডা এবং এলএবিসিসিআই শীর্ষ কর্মকর্তাবৃন্দসহ, সংশ্লিষ্ট দপ্তর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited