শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৬ পিএম, ২০২৩-০১-১৮
মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমি প্রাঙ্গণে ১৯ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ উদযাপিত হবে ষোড়শ জাতীয় পিঠা উৎসব-১৪২৯।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠার পসরা সাজিয়ে বসবেন বিভিন্ন স্টলগুলো। ১০ দিনব্যাপি এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীগণ নান্দনিক পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রয় করবেন। উৎসবে ৫০টির অধিক স্টলে পিঠার পসরা সাজিয়ে বসবেন।
উৎসবের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি ২০২৩ সকাল ১১.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদর সভাপতি ম. হামিদ এবং একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদিকবৃন্দ, পিঠাশিল্পী ও একাডেমির কর্মকর্তাবৃন্দ।
১৯ জানুয়ারি ২০২৩ বিকাল ৪টা বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিধি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, সঙ্গীতশিল্পী রফিকুল আলম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হমিদ। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোঃ সালাহউদ্দিন আহাম্মদ।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited