চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে চার ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের সাড়ে নয় লাখ টাকা জরিমানা

মুরাদনগরে চার ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের সাড়ে নয় লাখ টাকা জরিমানা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৫ পিএম, ২০২৪-০১-২৩

মুরাদনগরে চার ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের সাড়ে নয় লাখ টাকা জরিমানা

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ইটভাটা, অবৈধ ভাবে ইট উৎপাদন ও অনুমোদন নয় এমন স্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ইটভাটাকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব, মুরাদনগর সদর এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই অভিযান পরিচালনা করেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোরশেদ, কুমিল্লা জেলা বিএসটিআইয়ের পরিদর্শক লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার নূরে আলম, ফায়ার ফাইটার আরিফুর রহমান, মুরাদনগর থানার এসআই আমিনুর রহমান প্রমুখ।
জানা যায়, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় মেসার্স এম বি সি ব্রিকস, মেসার্স মুক্তা ব্রিকস এবং মেসার্স নিউ জনতা ব্রিকস (সাবেক শাপলা ব্রিকস) ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন নয় এমন স্থান থেকে মাটি সংগ্রহ করায় মেসার্স এফ আলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮(৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা এবং একই আইনের ৫(২) ধারা লঙ্ঘন অন্য একটি ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর