শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২২-০৭-১৪
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেফতার কৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে অভিযান চালায়। এসময় মহাসড়কের উপর থেকে মো. হাসান শেখকে (১২৩৬) পিস ইয়াবা সহ আটক করেন। নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ একজন কে আটক করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited