শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৬ পিএম, ২০২১-০৫-২৮
মোহাম্মদ শাহ্ আলম শফি : কুমিল্লা নজরুল এভিনিউ নিবাসী বিশিষ্ঠ িশক্ষা অনুরাগী দানবীর প্রবীন চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ সামসুল আলম ( এস আলম) সাহেব (৮৭) অদ্য সকাল ৬.৪৫ মিনিটে সিডি প্যাথ হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি........রাজিউন।) তাঁর নামাযের জানাযা গতকাল ২৮ শে মে ২০২১ ইং তারিখ শুক্রবার বাদ জুম্মা মডার্ণ স্কুল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা বিসিক শিল্পনগরী জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আবু মুসার ইমামতিতে জানাযার নামাজে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক ডাক্তার বাকী বিল্লাহ, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মহসিনুজ্জামান চৌধুরী, নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার ইকবাক হোসেন,ডাক্তার আবুল কালাম আজাদ সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের সৃত্মিচারন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার বর্ষিয়ান নেতা, জেলা ১৪ দলের সমন্বয়ক, দৈনিক ময়নামতি পত্রিকার সম্পাদক অধ্যক্ষ এডভোকেট আফজল খান,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি এমপি আন্জুম সুলতানা সীমা, এফ বিসিসি আইএর সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মাহমুদ তানিম, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন,কবিরুল ইসলাম শিকদার, জেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খাদেম ফিরোজ,সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাংবাদিক নেতৃবৃন্দ । এ সময় মরহুমের একমাত্র ছেলে সাইফুল আলম তাঁর বাবার সহকর্মী বন্ধু বান্দবের কাছে দোয়া চান।এস আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা বর্ষিয়ান নেতা, জেলা ১৪ দলের সমন্বয়ক এড আফজল খান,বি এম এর সভাপতি, সাধারণ সম্পাদক , বিভিন্ন রাজনৈতিক দল কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন ও বি এফ ইউ জের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ্ আলম শফি,সহ দৈনিক ময়না মতি পত্রিকা পরিবারের সদস্যবর্গ।
জানাযা শেষে নগরীর টমছম ব্রীজ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited