শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৩ পিএম, ২০২১-০৭-৩১
মোহাম্মদ ইসমাইল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের মতো চলতি বছরেও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কেল্লা শহীদ (রহ.) মাজারে ওরস মোবারক উদযাপন হচ্ছে না।
শনিবার (৩১ জুলাই) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান হযরত শাহ সৈয়দ শাহপীর কেল্লা শহিদ (রহ.) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু।
তিনি আরোও জানান ইতিহাসের প্রখ্যাত আউলিয়া সৈয়দ আহমদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কেল্লা শহিদ (রহ.) মাজারে প্রতিবছর ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ওরস মোবারক উদযাপনের দিন ধার্য রয়েছে কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। যে কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। ফলে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন মাজার কর্তৃপক্ষ।
এবছর ওরস উদযাপন না হওয়ায় ভক্ত আশেকান ও জনগণকে ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাজার শরীফে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুস্তম কামরান খাদেম, আবুল হাসান খান খাদেম, মোজাম্মেল মোল্লা খাদেম, ইয়াকুব খাদেম প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited