চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব মধুখালী গ্রামে জমি ক্রয়-বিক্রয়ের জের ধরে প্রতিপক্ষের আঘাতে যুবক রক্তাক্ত জখম

পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব মধুখালী গ্রামে জমি ক্রয়-বিক্রয়ের জের ধরে প্রতিপক্ষের আঘাতে যুবক রক্তাক্ত জখম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১৩ পিএম, ২০২১-০৭-০৩

পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব মধুখালী গ্রামে জমি ক্রয়-বিক্রয়ের জের ধরে প্রতিপক্ষের আঘাতে যুবক রক্তাক্ত জখম

মেহেদী হাসান রানা: পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামে জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামিম গাজী ২৪ এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। এ সময় দূবৃত্তরা তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের রগ কেটে দিয়েছে। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় শামিমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত শামিম এ হামলার জন্য একই এলাকার ফয়সাল, হাসিব ও তার সহযোগীদের দায়ী করছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফয়সাল হাওলাদার ২৫ ও হাসিব হাওলাদার ৩০কে গ্রেফতার করেছে পুলিশ।
আহত শামীম গাজী জানায়, সম্প্রতি পশ্চিম মধুখাল গ্রামের আ. রহমান সরদারসহ অন্যান্য শরিকদের কাছ থেকে ১৮ শতক জমি ক্রয় করে। সেই জমি নিয়ে অপর অংশীদার ফয়সাল হাওলাদার, ফাহাদ হাওলাদার, হাসিব হাওলাদারসহ অন্যন্যদের সঙ্গে বিরোধ সৃস্টি হয়। এ বিরোধের জেরে শুক্রবার শেষ বিকালে বাড়িতে থাকা অবস্থায় ফয়সাল হাওলাদার সহ ১০/১২ দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় শামিম গাজীর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে। কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সায়মা সুলতানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত জখম হয় এবং বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলির রগ কেটে যায়। তাই তাকে বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পশ্চিম মধুখালী গ্রামে প্রতিপক্ষরা এক যুবককে কুপিয়ে জখম করেছে। এঘটনার ছয়জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর