চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তলানির দল বার্নলিকেও হারাতে পারলো না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:৫৩ পিএম, ২০২২-০২-০৯

তলানির দল বার্নলিকেও হারাতে পারলো না ইউনাইটেড

সময়টা ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গত শুক্রবার মিডলসবরোর কাপে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটি এবার লিগে এসে পয়েন্ট হারিয়েছে তলানির দল বার্নলির কাছে।
হ্যারি মাগুইরে, লুক শ, রাফায়েল ভারানে, পল পগবা, ব্রুনো ফার্নান্দেজের মত খেলোয়াড়রাও বার্নলির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেননি। ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরু থেকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত বেশ ভুগিয়েছে ইউনাইটেডকে। বার্নলির টার্ফ মুর স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিকে ডি-বক্সে হেডে বল জালে জড়িয়েছিলেন রাফায়েল ভারানে। তবে ওই সময়টায় হ্যারি ম্যাগুইরে ফাউল করায় ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি।
বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি সফরকারিদের। অষ্টাদশ মিনিটে লুক শর বাইলাইনের কাছ থেকে করা কাটব্যাক খুব কাছে থেকে জালে জড়ান পল পগবা। ৩৮৪ দিন পর ইউনাইটেডের জার্সিতে গোলের দেখা পান ফরাসি মিডফিল্ডার।
২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল ইউনাইটেডের। ডান দিকের বাইলাইনের কাছ থেকে র‍্যাশফোর্ডের নিচু ক্রসে নিজেদের জালেই বল পাঠান বার্নলির ডিফেন্ডার বেন মি। কিন্তু তার ঠিক আগ মুহূর্তে তাকে পগবা ফাউল করায় আরও একবার গোল বাতিল হয় সফরকারিদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় বার্নলি। ৪৭ মিনিটের মাথায় সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে দারুণ শটে সমতা ফেরান ইংলিশ ফরোয়ার্ড জে রদ্রিগেজ।
৬৮তম মিনিটে কাভানিকে তুলে রোনালদোকে নামান ইউনাইটেড কোচ। কিন্তু পর্তুগিজ যুবরাজও ব্যবধান গড়ে দিতে পারেননি। শেষপর্যন্ত পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
এতে করে লিগে পাঁচ নম্বরে নেমে গেছেন রোনালদোরা। ২৩ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওয়েস্টহাম। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর