শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২১-০৪-২৭
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : উপজেলার দক্ষিণ দুমকি মুন্সীবাড়ি সংলগ্ন ধানি জমিতে শুস্ক মৌসুমে উন্নত ফলনশীল হাইব্রিড ব্রি- ৭৪ ও ৭৬ জাতের ধানের চাষে বাম্পার ফলনের সম্ভাবনায় এখন কৃষকের মুখে হাসি।
বিএডিসি এর ব্যবস্হ্যপনায় কৃষিবিভাগের মাধ্যমে এ অঞ্চলে চাষীদের মাধ্যমে শুস্ক মৌসুমে অধিক ফলনের উৎসাহিত করনের লক্ষ্যে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরন করেন। দক্ষিণ দুমকিতে ১০ একর জমির মালিক ২০ জন চাষীর মধ্যে ১২০ থেকে ১৪৫ দিনে ফলনশীল এসব ধানের বীজ ও সার বিতরন করা হয়। উপজেলা পরিষদ ও কৃষি বিভাগ জমি চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে একটি পাওয়ার টিলার বিতরণ করেছেন। বড়লোক সভাপতি জাকির হোসেন হাওলাদার ও সম্পাদক আঃ ছালাম মূন্সী বলেন দীর্ঘ ৩/৪ বছর ধরে উক্ত জমিতে উন্নত ফলনশীল ধানের চাষ করা হচ্ছে, এ বছর পূর্বের তুলনায় অনেক ভালো ফলন হয়েছে, শতাংশ প্রতি ৩০ কেজির অধিক উৎপাদন হবে বলে আশা করছেন। এব্যাপারে দুমকি উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান যথেষ্ঠ তদারকী ও খোঁজ খবর এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এ ছাড়াও এসব জমিতে কৃষকরা সরিষা, ভূট্টা, সূর্যমূখী,মুগডাল সহ নানা জাতের শাকসবজি চাষ করে ভাল ফলন পাচ্ছেন। ফলে পাশের কৃষকরাও এসব আবাদের জন্য উৎসাহিত হচ্ছেন। এবার ভাল ফলনের জন্য কৃষকরা মহা খুশি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited