শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩২ পিএম, ২০২১-০৬-১৩
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দা বাওয়াদি নামক স্থানে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পাড় হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসী মোহাম্মদ নুরে আলম (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে I নিহত মোহাম্মদ নুরে আলম(৪০) নোয়াখালী জেলার সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের ছিদ্দিক পাটোয়ারীর পুত্র I
নিহতের বন্ধু রুবেল পালোয়ানের মাধ্যমে জানা যায় প্রতিদিনের ন্যায় সকালবেলায় কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পাড় হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে স্বজোরে ধাক্কা দেয়,এতে তিনি সড়কে ছিটকে পড়েন, ঘটনাস্থল হতে তাকে জেদ্দা আরকান হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা অবস্থায় গত শুক্রবার মৃত্যুবরণ করেন I নিহত মোহাম্মাদ নুরে আলম দীর্ঘ ৫ বছর যাবত সৌদিআরবে মেন পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন I
নুরে আলমের মৃত্যুতে সৌদিআরব প্রবাসী বাংলাদেশী সংগঠন "আমরা সৌদিআরব প্রবাসী বাংলাদেশী" এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান Iনিহতের মরদেহ জেদ্দা আরকান হসপিটালের হিম ঘরে সংরক্ষিত রয়েছে I
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited