শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:৪৯ পিএম, ২০২২-০১-১৯
কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল। কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে আজ (বুধবার) কেনিয়াকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা।
যদিও একটা সময় বেশ চাপেই ছিল তারা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটারের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।একটা পর্যায়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস।জবাব দিতে নেমে কখনই ম্যাচে ছিল না কেনিয়া। পাঁচ নম্বরে নামা শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে।
১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া।সবচেয়ে ভয়ংকর ছিলেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited