চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৪৮ এএম, ২০২২-০২-১৫

পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য

বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে আজ। উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এ ৪০ জনকে এসব পদক দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনোনীতদের পদক তুলে দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও সভাপতিত্ব করছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। উপস্থিত রয়েছেন অন্যান্য সামরিক ও বেসামরিক অতিথিরা।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেলেন যারা
ক্যাপ্টেন শেখ মো. জসিমুজ্জামান, কমান্ডার এম ইমাম হাসান আজাদ, লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান, লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক,
লেফটেন্যান্ট কমান্ডার ওয়াসিম আকিল জাকী, মোহাম্মদ সাহ জামাল, এম মামুনুর রশিদ, মো. আলী হোসেন ও শাওন আহম্মেদ।
ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইয়েদুল মোরসালিন, লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, লেফটেন্যান্ট এম আতাহার আলী,
এম খলিলুর রহমান মিঞা, মো. আবদুল্লাহ আল মামুন সরকার, এম মুনিরুজ্জামান, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন দেবনাথ ও মো. রাশেদুজ্জামান।
ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, কমান্ডার এম জহিরুল ইসলাম, কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান, 
লেফটেন্যান্ট কমান্ডার মো. নাদিম চৌধুরী সজিব, এম আব্দুল মালেক, মো. রুহুল কুদ্দুস, মো. বোরহান উদ্দিন আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মো. সাদ্দাম হোসেন।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেলেন যারা
কমান্ডার শহিদুল ইসলাম, কমান্ডার এম আবু সাঈদ, কমান্ডার মো. নূর হাসান, সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এম জামাল হোসেন, 
এ টি এম তৌহিদুজ্জামান, এম সোহেল রানা, মাসুদ জমাদার, আসাদুজ্জামান ভুঁইয়া ও মো. এনামুল হক।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা দেওয়ার মধ্যদিয়ে কোস্ট গার্ড মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়া কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।

২০২১ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালান করা পণ্য জব্দ, ২ হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মৎস্য ও অবৈধ জাল, ১৩৭ কোটি ১৯ লাখ টাকার অবৈধ মাদক এবং ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে। এছাড়া করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর। মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবে কোস্ট গার্ড।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর