শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৪ পিএম, ২০২৩-০২-০৮
এস. হোসেন : রাজধানীর দক্ষিণখান গাওয়াইর বাজার সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় একটি জমি থেকে পরিত্যাক্ত মূর্তি উদ্ধারকরা হয়েছে।
জানা যায়,গত ৬ই ফেব্রুয়ারী(সোমবার) আনুমানিক বেলা ১২ টার সময় গাওয়াইর ব্যাংক কলোনির মৃত সিরাজুলের জমিতে ভবন নির্মানের কাজে মাটি কাটতে থাকে জোগালিরা।এমন সময় মাটিতে দাঁয়ের কোপ দিতে দিতে একটি শত বছরের পূরা কীর্তি (একটি গণেশ মুর্তি) দেখতে পায় মিন্টু নামের জোগালি।এ মূর্তি দেখে মিন্টু রাজ মিস্ত্রির ঠিকাদার কুদ্দুসকে জানালে তিনি তা ফেলে দিতে বলেন।এদিকে জমির মালিক সিরাজুলের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে জমির মালিক তার ছেলে নিশাদকে জানালে নিশাদ মূর্তিটি নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখেন।
গোপন সূত্রের ভিত্তিতে ৭ই ফেব্রুয়ারি(মঙ্গলবার) কয়েকজন সংবাদকর্মি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং প্রশাসনকে অবগত করেন। প্রথমাবস্থায় সাংবাদিকরা এসবি'র শেখ মোহাম্মদ রাসেলকে(সাব ইন্সপেক্টর) মুঠোফোনে জানালে তখন মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এসবি'র আহসানুল হক(এ্যাসিষ্টেন্ট কমিশনার ) ও তার সহযোগী রাসেল ঘটনাস্থলে যেয়ে মূর্তিটি উদ্ধার করেন এবং সে মুহূর্তে দঃখান থানাকে অবগত করলে ৮ ফেব্রুয়ারি(বুধবার) আনুমানিক ২টা ৪৫ মিঃ দক্ষিণখান থানার টহল পুলিশ মোতালেব(এসআই) মূর্তিটি দেখেন ও ঘটনাস্থল পরিদর্শন করে জিডি করেন।
এ দিকে ঠিকাদার কুদ্দুস বলেন, বিগত ৪/৫ বছর আগেও এই জমি থেকে বেশ কয়েকটি এমন মূর্তি উদ্ধার করে প্রশাসন। তিনি আরো জানান,এই মূর্তির জন্য জমির মালিক সিরাজ ৬ মাস জেলও খেটেছেন পূর্বে। এ বিষয়ে জমির মালিক মৃত সিরাজের ছেলে নিশাদ(২৭) সংবাদমাধ্যমকে বলেন,তিনি তাদের জমিতে মাটির নিচে থেকে পাওয়া এই মুর্তি দেখে ভয় পান এবং আলাদা স্থানে সংরক্ষণ রাখেন। নিশাদ বলেন,তার বাবা মারা গেছে এবং তার মায়ের শারীরিক অবস্থা ভালো না। দুটা কিডনিই ডেমেজ হয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় আছেন তার ওপর এই মুর্তি পেয়ে তিনি ভীত হয়েছিলেন।এই মুর্তি রাষ্ট্রীয় সম্পদ আর এটা প্রশাসনের কাছে তুলে দিতে পেরে দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান।
এ বিষয়ে দঃখান থানার এসআই মোতালেব সংবাদমাধ্যমকে জানান,এটি একটি পূরা কীর্তি মূর্তি যা আমরা সংরক্ষিত রাখবো। এ মূর্তিটি আনুমানিক ২০ কেজির উপরে ওজন যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২/৩ কোটি টাকার বেশিও হতে পারে।
এ পূরা কীর্তি উদ্ধারের সময় সে স্থানে যেই ৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন তারা হলেন এস এম শারিফুল নুর শুভ( যুগান্তর, এয়ারপোর্ট থানা প্রতিনিধি), তানজীন মাহমুদ তনু( বার্তা বাজার প্রতিনিধি),জুবায়ের হাসান(প্রতিনিধি,দৈনিক গণজাগরণ),মোঃমাহফুজুল আলম খোকন(উত্তরা প্রতিনিধি,দৈনিক খোলা কাগজ) ও কাজি আরিফ হাসান(বিশেষ প্রতিনিধি,দৈনিক দিনের আলো)।
এ ঘটনায় ঘটনাস্থলে থাকা কয়েক জন গণমাধ্যমকর্মী উক্ত জিডিতে সাক্ষী স্বরূপ থাকেন এবং দঃখান থানা পুলিশের কাছে পূরা কীর্তি মূর্তিটি হস্তান্তরিত হয়। এ বিষয়ে দঃখান থানার এসআই জানান সকালে এ রাষ্ট্রীয় সম্পদ বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited