শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৯ পিএম, ২০২১-১০-০৫
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে বসতঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌসুমী (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায়
করিমগঞ্জ পৌরসভার সিদলারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে এ নিহতের ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ মৌসুমী করিমগঞ্জ পৌরসভার সিদলারপাড় এলাকার কুয়েত প্রবাসী মো. রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বসতঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন গৃহবধূ মৌসুমী।
তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বাদ জোহর আয়লা বড়বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited