শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২৭ পিএম, ২০২৩-১০-১৮
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গীতে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শেখ রাসেল দেয়ালিকা, শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মনজুরুল হক, শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, হাবিবুর রহমান সুরুজ্জামান সরকার গোলজার হোসেন আকন্দ, মাওলানা আবুল কাশেম, সায়েদুল রহমান, মাওলানা খায়রুল ইসলাম, নাসরিন আক্তার, মোঃ জাকির হোসেন, সেলিম খান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে আজ বুধবার সকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের উদ্যোগে কেক কাটা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব, শিক্ষক মাহবুব-উল আলম, শিক্ষিকা শাহিদা খানম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited