শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৯ পিএম, ২০২২-০৮-১৭
আশরাফুল আলম আইয়ুব : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আগস্ট শুধু শোকের মাস নয়, আগস্ট হচ্ছে প্রতিহিংসার মাস। কারণ এই মাসে বিএনপি প্রতিহিংসা করে শোক দিবসে জন্মদিন পালন করে। এ মাসেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল।
বিএনপি সব সময় ভোগের রাজনীতির ইতিহাস সৃষ্টি করে গেছে। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে ত্যাগের রাজনীতি।
তিনি আরো বলেন, যারা গণতন্ত্রের কথা বলে মানুষকে হত্যা করে, তারা কখনো মানুষের ভালো চায় না। বিএনপি-জামায়াত সিরিজ বোমা মেরে প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ জঙ্গির হাতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তা সম্ভব হয়নি। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে ওই সমস্ত মুখোশধারী মানুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা হত্যার রাজনীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত কর্তৃক একযোগে সারাদেশে বোমা হামলা এবং তাদের ষড়যন্ত্র মিথ্যা বানোয়াট অপপ্রচার হুমকির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীক নেতা রফিকুল ইসলাম সিজু, রুবেল পালোয়ান, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, কৃষকলীগ নেতা কাদির নেওয়াজ, যুবলীগ নেতা বাদল হোসেন, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, এম.ই লিকন, আলী আল রাফু অমিত প্রমুখ।প্রতিবাদ সভা শেষে সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited