শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২১ পিএম, ২০২১-০৮-০৪
ফারুজ্জামান,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) । আহত দুইজন হলেন শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫) ।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের পাশে বড় হাওরে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন জেলে একটি নৌকায় করে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বড় হাওরে মাছ ধরতে যান। রাত ১টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এরমধ্যে তাদের কেউ নৌকায় এবং কেউ হাওরে মাছ ধরছিলেন।
এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনাটি ঘটে। বজ্রপাতে চারজন আহত হন। অন্য জেলেরা তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জলহু মিয়া ও শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited