শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২২-১০-২০
শোয়েব হোসেন : প্রায় ১১ বছর আগে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দূর্গাপুর গ্রামের বিটেশ্বর ইউনিয়নের সাগর কে পড়াশোনা করতে দেয় পার্শ্ববর্তী এলাকার একটি মাদ্রাসায়। সেখানে দশ পারা কোরআন মুখস্ত করার পর সে আর মানসিকভাবে সুস্থ নেই। পাগল হয়ে ফিরে এলে তখন সাগরের মা সহ আত্মীয়-স্বজন মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে মানসিক ভাবে ভারসাম্য হারিয়েছে বলে জানানো হয়।
মাদ্রাসা শিক্ষক তাদেরকে বুঝিয়ে সাগরকে হাসপাতালে পাঠায়। এলাকার ফ্যামিলি হাসপাতালে পরীক্ষা করেও আর্থিক সমস্যার কারণে ঠিকমতো সাগরকে আর তারা চিকিৎসা করাতে পারেনি। তখন মাথা থেকে এক কেজি আড়াইশো গ্রাম পরিমান পানি বের করা হয়। গ্রামের মানুষদের কাছ থেকে সাহায্য চেয়ে অপারেশন করেও সুফল পাওয়া যায়নি।
উক্ত এলাকায় মানবাধিকার সংস্থা " হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারন্যাশনাল" এর পরিচালক ও সাংবাদিক জনাব শোয়েব হোসেন বিশেষ কাজে গমন করলে দূর থেকে সাগরের মায়ের হাহাকার শোনা যায় বাড়ি থেকে। তিনি এগিয়ে গিয়ে দেখেন তাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে চারিদিক দিয়ে পলিথিনের ঘেড় দিয়ে সাগরকে সেখানে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার মা। খবর নিয়ে জানা যায়, সাগরকে ঘরে আটকে রাখলে ঘরের যাবতীয় জিনিস ভাঙচুর করে এবং মায়ের গায়েও হাত তুলে। সাগর মানসিকভাবে অসুস্থ বলেই নাকি এসব করছে বলে জানান সকলেই ।
মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের কাছে সাগরের মা যতোটুকু সম্ভব সেই ঘটনা খুলে বলেন এবং অনেক কান্নাকাটি করেন।তাদের মাধ্যমে দেশ-বিদেশের মানুষদের কাছে সাহায্য সহোযোগিতা চান। এলাকাবাসী আরো জানান,সাগর যেন সুচিকিৎসা পেয়ে আগের মত সুস্থ হয়ে জীবন যাপন করতে পারে। এই জন্য অনেক টাকা জরুরি দরকার । সাগর দীর্ঘ ১১ বছর ধরে মানসিক ভাবে অসুস্থ এবং তার মা গ্রামের মানুষের কাছে গিয়ে সাহায্য চেয়ে জীবন জীবিকা চালান।
খবর নিয়ে জানা গেছে, সেই ১১ বছর আগে জুরানপুর হালিম মাদ্রাসা ও এতিমখানায় পড়ুয়া অবস্থায় সাগর মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে অজ্ঞাত কারণে ঝগড়া বিবাদে জড়িয়ে ছিল।বিবাদের কারণে তার মাথায় আঘাত করে মাদ্রাসার অজ্ঞাত আরেক ছাত্র। তখন থেকেই সাগর মানসিকভাবে ভারসাম্যহীন। আজ সে পথে পথে ঘুরছে পাগল বেশে। এই খবরটি প্রকাশের মাধ্যমে জনস্বার্থে ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন কল্পে সমাজের দয়ালু ও বিত্তশালী ব্যক্তিদের যথাসাধ্য সাহায্য সহযোগিতা সহ প্রতিটি মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যে কোন প্রকার সহায়তা করতে ০১৭৬৩৫৭৯৩৩৯এই নাম্বারে কল করতে অনুরোধ করা হলো।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited