চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মেহেরপুরে মাদ্রাসার খাদেমকে কুপিয়ে হত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:০৬ পিএম, ২০২০-০৯-০২

মেহেরপুরে মাদ্রাসার খাদেমকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৭০) নামে মাদ্রাসার এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাঁচ সন্তানের জনক নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের মৃত নায়েব উদ্দীন মন্ডলের পুত্র এবং একই গ্রামের হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার খাদেম নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।

বুধবার ( সেপ্টেস্বার) সকালে সাহেবনগর কবরস্থানের পাশে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের স্ত্রী হানুফা খাতুন জানান, আমার স্বামী মাদ্রাসায় পাহারা দিয়ে থাকেন। বুধবার সকালে শিক্ষক-ছাত্ররা মাদ্রাসায় ছিলেন না। সুযোগে সন্ত্রাসীরা তাকে একা পেয়ে এতিমখানার পাশে কবরস্থানের পাশে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। তার সঙ্গে কারোর কোনও বিরোধ ছিল না।

নিহতের মেয়ে শাহিনা খাতুন জানান, তার বাবা খাদেম হিসেবে কাজের পাশাপাশি কবর খনন করতো। কেন কী কারণে তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তারা জানেন না।

নিহতের জামাতা শিক্ষক আব্দুল আওয়াল জানান, তার শ্বশুর ধর্মকর্ম নিয়েই হেফজখানায় থাকতেন, তার কোনও শত্রু ছিল না। কিন্তু কী কারণে হত্যাকা-ের ঘটনা ঘটলো তারা নিশ্চিত কোনও তথ্য দিতে পারেনি।

এদিকে স্থানীয়রা জানান, ছহির উদ্দীনকে কুপিয়ে হত্যা করার সময় মাদ্রাসার দুজন শিক্ষার্থী দেখেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকারীদের চিহ্নিত করার সম্ভব হবে।

পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বাবুল মিয়া জানান, নিহত ছহির উদ্দীনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, হত্যাকা-ের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে নেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক:   আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর