শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২২-০৬-২৫
ময়মনসিংহ সংবাদদাতা : ত্রিশাল কারিগরী কলেজের চতুর্থশ্রেণীর কর্মচারী কামাল উদ্দিন প্রধানের ব্যাংক চেক মিথ্যা জাল সাক্ষরের গাজীপুর জজ কোর্টে দায়ের কৃত মামলার আপোষ হলেও মামলা উঠিয়ে নেয়া হয়নি এমনকি চেকটিও ফেরত দেয়া হয়নি মর্মে ভূক্তভোগীসুত্রে জানা গেছে।
ভূক্তভোগী সাংবাদিক জানান, আর্থিক লেনদেনের পাওনা টাকা পেতে ২২-১১-২০১৯ইং তিনি ত্রিশাল বাদামিয়া ঘাট (মঠবাড়িয়া) এলাকায় যান। সেখানে টাকা দেয়ার পরিবর্তে তাকে জনৈক কামাল এবং মজিবর উল্টো মিথ্যা টাকা পাওনার ছুঁতো ধরে মুক্তিপণ দাবী করে তাকে আটক করে। এক পর্যায়ে এ বিষয়ে তৎকালীন আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা সম্পাদক মোয়াজ্জেম হোসেন কামালকে ব্ল্যাংক চেকে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার ফয়সালা দেন। উল্লেখিত ব্যাক্তিদ্বয় একটি চেকের পরিবর্তে বেশ কয়েকটি চেকে স্বাক্ষর রেখে মোয়াজ্জেম হোসেনের কাছে নিয়ে যায়। সেখানে সাংবাদিক রফিকুল ইসলাম টিটু যে দুই লাখ টাকা পাওনা রয়েছেন স্বীকার করে এবং অন্য খাতে টিটুর কাছে টাকা পাওয়ার কথা জানায়। ভূক্তভোগী সেই টাকা পরিশোধ করার কথাটিও স্বীকার করেন। লাখটাকা পরিশোধের পরিবর্তে সেই চেকে টাকার অংক বসিয়ে কোর্টে সিআর মামলা দায়ের করা হয়। বহু শালিস এবং সময় ক্ষেপনের পর উভয় পক্ষ আপোষে সম্মত হয়।
তিনি আরো জানান, গত ২৫-১-২০২০ শনিবার সকালে কুরচাই বকুলতলা বাজার সংলগ্ন কাজল মেম্বারের বাড়ীতে সাবেক মেম্বার কাজিম উদ্দিন ফরাজী, সাংবাদিক হেলাল আকন্দ, দুলাল মিয়া, জজমিয়া, সবুজ মিয়া, কামরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চেকের মিথ্যামামলার বাদী গাজীপুরের শ্রীপুরের লাকচতল নিবাসী তমিজ উদ্দিন প্রধানের পুত্র কামাল উদ্দিন প্রধান এবং বিবাদী মৃত সোহরাব উদ্দিনের পুত্র ২১শে গ্রেনেড হামলায় আহত ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রফিকুল ইসলামের মাঝে এ আপোষনামা সম্পন্ন হয়। একই বছরের ২৫ ফেব্রুয়ারী জজ কোর্টে এ আপোষনামা জমা দেয়া হয়।
সুত্রমতে জানাগেছে, সর্বশেষ ১৮জুন শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে বাদী উদ্দেশ্যমূলকভাবে বিবাদী ভুক্তভোগী রফিকুল ইসলাম টিটোকে ডেকে আনে। সেখানে সামগ্রিক বিষয়টি অর্থাৎ মামলা সম্পূর্নরূপে তুলে নেয়ার শর্ত হিসেবে এক লাখটাকা দাবী করেন।ভূক্তভোগীর সাথে থাকা সাবেক মেম্বার কাজিম উদ্দিন ফরাজী (কাজল) এবং কমরউদ্দিন কিছুটাকা দিয়ে সহায়তা করার আশ্বাস দিলেও বিবাদী কামাল প্রধান তাতে রাজী হননি। ভুক্তভোগী কোন প্রকার টাকা দিতে অপারগতা প্র্রকাশ করেন।
উপরন্তু জজ কোর্টে স্থানান্তরিত হওয়া এ মামলার বাদী কামাল প্রধান মোবাইল ফোনের বিকাশের মাধ্যমে টাকা নিয়েও দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষয়টি ঝুলিয়ে রেখেছে মর্মে জানিয়েছেন ভূক্তভোগী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited