শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২০-০৯-০৭
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সোমবার দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন আনন্দ হালদার নামের এক জেলে।
এ সময় মাছটি আড়ৎ থেকে ১ হাজার ১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরে তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ’ টাকায় মাছটি বিক্রি করেছেন। আর আনন্দ হালদার একমাসে প্রতিদিন জাল ফেলে অনেক ছোটবড় মাছ ধরলেও এত বড় মাছ সে আজই পেয়েছেন। আনন্দ ওই মাছটি অর্ধ লাখ টাকায় বিক্রি করে খুশিতে আনন্দে প্রায় আত্মহারা।
মো. শাহজান শেখ জানান, সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে আনন্দ হালদারের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে বিক্রি করতে আনলে আমি ১১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকায় কিনে নিই। পরে ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯শ’ টাকায় বিক্রি করেছি।
তিনি আরো জানান, এখন প্রায়ই নদীতে বড়-বড় মাছ ধরা পড়ছে। মাছ কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড ও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited