শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৬:১৫ পিএম, ২০২২-০৩-১৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : দীর্ঘদিন পলাতাক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইকবাল (৪৮)। কুমিল্লার হোমনায় প্রযুক্তি ব্যবহার করে হত্যাসহ দশ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমনা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েসের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলার দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে ছিলেন এএসআই মাসুদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। পরে তাকে বাঞ্ছারামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইকবাল ব্রাহ্মমণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত মিজানুর রহমান মাস্টারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে তিনটি হত্যা, একটি জালিয়াতি ও ছয়টি বিস্ফোরক এবং মারামারির মামলা রয়েছে। ইকবাল হোমনার দুলালপুর থেকে বাজার করে বাড়ি যাচ্ছিলেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, বাঞ্ছারামপুর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি হত্যা একটি জালিয়াতি ও ছয়টি বিস্ফোরক এবং মারামারির মামলা রয়েছে। তাকে বাঞ্ছারামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited