শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৭ পিএম, ২০২১-০৩-২৭
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী মোছাঃ তাহিরুন নেছা ওরফে সিতারা বেগমগংরা পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ২৭ মার্চ দুপুরে। লিখিত বক্তব্য তিনি জানান-মৌরসীসুত্রে প্রাপ্ত স্বত্ব ও রেজিষ্টারী ক্রয়কৃত দলিলমূলে দখলীয় ভূমিতে দীর্ঘদিন যাবৎ তিনিসহ তার লন্ডন প্রবাসী ভাই আব্দুল মুহিত বসবাস করে আসছেন। মোঃ মোনশান আহমদ জিহানগংরা এলাকায় চিহিৃত চোর, অন্যায়-অত্যাচারী ও খারাপ প্রকিৃতির লোক। তাদের বসতঘর থেকে গৃহপালিত ২টি গরুচুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জিহান মিয়া (২৯). ইহসান আহমদ (২০), রিয়াদ আহমদ জুয়েল (৩৫) ও শাহেল আহমদ (৩৫) আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ১৭/২৫৮, তারিখ ঃ ২২/০৮/২০২০) দায়ের করলে পুলিশ দীর্ঘ তদন্ত ও প্রত্যক্ষ ও পরোক্ষ স্বাক্ষী প্রমাণ শেষে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র ( নং- ৩৫, ১৭ ফেব্রুয়ারী-২০২১ইং) দাখিল করে। এ মামলায় সে ৪দিন জেল হাজতে ছিলেন। তিনি আরো জানান- স্থানীয় গন্যমান্য লোকজন একাধিকবার বৈঠকে বসার আহবান জানালেও তা আমলে নেয়নি। এমন যন্তনায় ও তাদের সহযোগীদের অত্যাচারে অতিষ্ট স্থানীয় লোকজন। প্রাপ্ত বয়স্ক জিয়ান মিয়াগংরা রেজিষ্টারী দলিলমূলে বসতবাড়ী লিখে দিয়েছেন। নাবালক ইহসান এর (মোকদ্দমা নং- ৬৪/২০১৩র্ইং, ( পারি ঃ অভিভাকত্ব) আদালতের অনুমতি রয়েছে। সে আমাদের বসতবাড়ীতে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় বসবাস করছে। গত ২৩ মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে যে সকল তথ্য উপস্থাপন করেছে তা সঠিক নয়। মূলতঃ আমাদের পরিবারের সদস্য সংখাা ৫জন। আব্দুল হাই পুতুল, তাহিরুন নেছা ওরফে সিতারা, মুহিত ওরফে মুকিদ, মা হাজেরা বেগম, বাবা মদরিছ মিয়্।া সেখানে ১৮ জনকে লন্ডনে নিয়ে যাবার জন্য ভিসার আবেদন ও নাম পরিবর্তন করে লন্ডনে পাড়ি জমানোর বিষয়টি হাস্যকর ও বিভ্রান্তিকর। মূলত গরু চুরি মামলায় স্বাক্ষী প্রদান করায় প্রতিশোধ পরায়ণ হয়ে স্থানীয় লোকজনকে আসামী করে একাধিক মামলা ও অপপ্রচার করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- মোঃ মুজিব মিয়া, মোঃ নাহিদ মিয়া, আছাদ মিয়া, গিয়াস মিয়া, আজম মিয়া, মোঃ লিটন মিয়া, মকদ্দুছ মিয়া, ছনু মিয়া, জুমা আক্তার ও সুমা আক্তার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited