শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৩ পিএম, ২০২১-০৭-১৩
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে দুইটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার সকালে বিসিক শিল্পনগরী ও মিলগেট এলাকায় এ বিক্ষোভ করে।
টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানায়, বিসিক সার্ব নিটিং লিঃ পোশাক শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা দাবি করায় বহিরাগত লোকজন দিয়ে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিকপক্ষের সাথে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন।
অপরদিকে টঙ্গী মিলগেট এলাকায় গোরিয়াং লিমিটেড পোশাক কারখানায় সোমবার রাতে বাসায় যাওয়ার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করে কর্মবিরতি পালন করছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার এস আলম জানান, করোনাকালীন সময় শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের বকেয়া কয়েক মাসের বেতন বাকি ছিলো। কারখানা কর্তৃপক্ষ সাথে সমঝোতা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। শ্রমিকরা এখন পুনরায় কাজে যোগদান করেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited