শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২১-০১-২৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: মুরাদনগরে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারে উদ্বুদ্ধ করণ সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদিউল আলম ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান মো: কামল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানী পরিদপ্তরের পরিচালক সাকিব ইবনে সাঈদ।পল্লী বিদ্যুত সমিতি কোম্পানীগঞ্জের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোকবল হোসেন, বদিউল আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: নূরুল হক ভুইয়া, সমিতির এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, ফরিদ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: গাজীউল হক চৌধুরী, ডা: ফারুক আহাম্মদ প্রমুখ। সভায় তাৎক্ষনিক ভাবে ১০জন গ্রাহক সৌরবিদ্যুৎ চালিত সংযোগ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। ৩-১৫ঘোড়া ৫ক্যাটাগরির ২৫টি সাবমার্সিবল পাম্প এর সংযোগ প্রদান করা হবে। এর মাধ্যমে পুকুরে পানি দেয়া, ধান মাড়াই, ঘাস কাটার মেশিন চালানো, খাবার পানি সরবরাহ করা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited