চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় অতিচালাকের গলায় দড়ি : নিজেদের সাজানো অপহরণ নাটকে গ্রেফতার ৩ ওয়াকর্শপ কর্মচারী

হোমনায় অতিচালাকের গলায় দড়ি : নিজেদের সাজানো অপহরণ নাটকে গ্রেফতার ৩ ওয়াকর্শপ কর্মচারী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:১৮ পিএম, ২০২১-০৩-২৫

হোমনায় অতিচালাকের গলায় দড়ি : নিজেদের সাজানো অপহরণ নাটকে গ্রেফতার ৩ ওয়াকর্শপ কর্মচারী

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় নিজেরাই অপহরণ নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে মালিকের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে ফেঁসে গেলেন তিন ওয়ার্কশপ কর্মচারী। প্রযু্িক্তর মাধ্যমে প্রতারকদের অবস্থান চিহ্নিত করে গতকাল বৃহস্পতিবার ভোরে একই উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি এলাকা থেকে তাদের আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলো হোমনা উপজেলার মাইজচর গ্রামের মমতাজ মিয়া মেম্বারের ছেলে বাবু প্রকাশ সুমন (২০), একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের মিজান মিয়ার ছেলে মো. আকাশ মিয়া প্রকাশ হারিছ (৩০) ও দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আবু বক্কর (১৯)।  
হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়্েনরর কাশিপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার (২৪ মার্চ) রাতে হোমনা থানায় একটি জিডি এবং অপহরণ নাটক সাজানোর দায়ে তিন জনের নামে বৃহস্পতিবার (২৫ মার্চ) একটি মামলা করেন ওয়ার্কশপের মালিক জসীম উদ্দিন।  
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর বাজারে জসীম উদ্দিনের ওয়ার্কশপে পাঁচ দিন আগে বাবু প্রকাশ সুমনকে আরও দুইজন শ্রমিকের সঙ্গে কাজে নিয়োগ দেওয়া হয়। প্রতিদিনের মতো বুধবার রাত আট টার দিকে সবাই ওয়ার্কশপ বন্ধ করে যার যার বাড়ি চলে যায়। ঘণ্টা দুয়েক পরে সোয়া দশটার দিকে একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে কর্মচারী বাবুকে আটক করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে একটি বিকাশ নম্বর দেয় ওয়ার্কশপের মালিক জসীম উদ্দিনকে। এ সময় বাবুকে জসীমের সঙ্গে মোবাইলে মারধর এবং মেরে ফেলার কথাও জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে কোনো উপায়ান্তর না দেখে ওই রাতেই মালিক জসীম উদ্দিন হোমনা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ তাদের কথোপকথনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে তিন টার দিকে আসামী আকাশ মিয়া প্রকাশ হারিছের হোমনা উপজেলার বালুয়াকান্দি গ্রামের নিজ বাড়ির বৈঠকঘর থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় হোমনা থানা পুলিশ।
এ ব্যাপারে ওয়ার্কশপের মালিক জসীম উদ্দিন জানান, একটি অজ্ঞাতনামা মোবাইল নাম্বার থেকে আমাকে ফোন করে বলে, বাবুকে (প্রকাশ সুমন) অপহরণ করেছে। তাকে ছাড়ানোর জন্য ২০ হাজার টাকা দাবি করে একটি বিকাশ নম্বরও দেয়। এ সময় বাবু নিজেও ফোনে কান্নাকাটি করে টকা পাঠানোর কথা বলে; না দিলে তাকে মেরে ফেলবে বলে জানায় সে। উপায়ন্তর না দেখে বিষয়টি জানিয়ে আমি বুধবার রাতেই হোমনা থানায় একটি জিডি করি। 
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, আসামীরা অপহরণ নাটক সাজিয়ে প্রতরাণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমরা প্রযু্িক্ত ব্যবহার করে অপহরণ নাটকের সঙ্গে জড়িত আসামী তিন বন্ধুকেই বৃহস্পতিবার ভোরে আটক করতে পেরেছি। তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর