শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২২-০৯-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা গ্রামের এক বাড়ীতে সঙ্ঘবদ্ধ ডাকাতি, গর্ভবতী গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারন ও ধর্ষণের ঘটনার ৮দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। জিএসএস অনলাইনে ২৩/০৯/২০২২খ্রী: সংবাদ প্রকাশের পর কুমিল্লা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে অবশেষে শুক্রবার রাতে একজনকে এজাহার নামীয় ও আরো ৭/৮জন অজ্ঞাতনামাকে আসামী করে উপজেলার বাঙ্গরা বাজার থানায় ডাকাতি, ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এরপূর্বে এ ঘটনার পরদিন গত ১৬ই সেপ্টেম্বর একই বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও সত্য ঘটনাকে আড়াল করে সাধারন চুরির অভিযোগ নিয়ে সময়ক্ষেপনের মাধ্যমে ঘটনার প্রধান আসামীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুকের বিরুদ্ধে।তবে ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, মামলার প্রধান আসামী টনকী গ্রামের আনু মিয়ার ছেলে জাকির হোসেনের সাথে তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে দেশ ত্যাগে সুযোগ করে দেয়ারও অভিযোগ উঠেছে এই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও অভিযোগের তদন্ত করার সময় প্রধান আসামীর শ্বশুরকে সাথে নিয়ে যায় এই এসআই। প্রধান আসামীর শ্বশুরকে সাথে নিয়ে তদন্তে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে মামলা হওয়ার পর শনিবার দুপুরে ওই নারী কুমিল্লা শিশু ও নারী নির্যাতন দমন আদালতে ২২ধারা মতে জবানবন্দি দিয়েছেন।এর আগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষনের আলামত পরিক্ষা করা হয়েছে।
এসআই ওমর ফারুক প্রধান আসামীর শ্বশুরকে সাথে নিয়ে তদন্তে যাওয়ায় বিষয়টি স্বীকার করলেও টাকা লেনদেন ও পালিয়ে যেতে সহায়তার বিষয়টি অস্বীকার করেন।
এব্যাপারে বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন বলেন, বাদীর পরিবার প্রকৃত বিষয়টি আমাদের কাছে প্রকাশ করেনি।ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২২ধারায় জবানবন্দি দিয়েছে ও তার ধর্ষনের আলামত পরিক্ষা করা হয়েছে। তদন্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন আসামীর শ্বশুরকে সাথে নিয়ে তদন্তে যাওয়ার কোন এখতিয়ার নেই।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাশ বলেন,এসপি স্যারের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। রাতেই মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ন্যায় বিচার প্রাপ্তিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ভিকটিমের পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।কোন পুলিশের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited