চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৮ পিএম, ২০২০-১০-১২

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রিয়াজ মাহমুদ বিনু: রুপালী ইলিশের ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর এ ২২ দিন সকল ধরনের মাৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

রামগতি উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এরকম এফআইডি কার্ডধারী জেলে রয়েছেন ১৮৮৬০ জন আর নিবন্ধীত জেলে রয়েছেন প্রায় ২০৩৬০ জন। প্রতিবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে, জাটকা ইলিশ রক্ষাসহ কয়েকটি সময়ে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময় মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদেরকে সরকার ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করে থাকে। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার এ ২২ দিন নদীতে সকল ধরণের মাৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে রয়েছে জেল জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, প্রতি বছরের মত এবারো মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাৎস্য আহরণ, বিপনন, মজুদ, পরিবহন নিষিদ্ধ থাকবে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, নৌ-পুলিশসহ যৌথ অভিযান পরিচালনার সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন বলেন, সরকার দেশের ঐতিহ্যবাহী রুপালী ইলিশের উৎপাদন বৃদ্ধি, মাৎস্য সম্পদ সুরক্ষায় প্রতি বছর ইলিশের ভরা প্রজনন মৌসুমে নদীতে নির্দিষ্ট সময় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। এ সময় অলস জেলেদের জন্য রয়েছে ভিজিএফ, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সহ নানান সুযোগ সুবিধা। দেশের সম্পদ সুরক্ষার স্বার্থে সবাইকে এ আইন মানতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে রয়েছে জেল জরিমানা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর