শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২০-০৯-৩০
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায় পরিচালনায় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার সকালে ৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়েছে।তিন বছর মেয়াদী নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাজী মোঃ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম।কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জনাব মোঃজাহাঙ্গীর আলম,সহ-সভাপতি জনাব আলহাজ্ব হোসেন আহম্মদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব শাহনেওয়াজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক জনাব আমজাদ হোসেন রিপন।
উল্লেখ্য কিছুদিন আগে আখাউড়া পৌরমেয়র তাকজিল খলিফা কাজলকে প্রধান উপদেষ্টা করে ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। উপদেষ্টা কমিটি গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন কিংবা সমঝোতার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হয়। এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বলেন,‘আমাকে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকল শুভাকাঙ্ক্ষী,ব্যবসায়ীকবৃন্দ এবং নির্বাচকমণ্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আখাউড়া -কসবা’র সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকসহ আখাউড়া পৌরমেয়র তাকজিল খলিফা কাজলকে ধন্যবাদ জানাচ্ছি।’সকলের দোয়া ও সহযোগিতায় আখাউড়া স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের আরো অগ্রগতি ও প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited