চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে আরও ৮৩১৯ মৃত্যু, সংক্রমিত ২২ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:০৪ পিএম, ২০২২-০২-০৬

বিশ্বে আরও ৮৩১৯ মৃত্যু, সংক্রমিত ২২ লাখের বেশি

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন।
এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। আগের দিন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৮৪ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত 
ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ১৮২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। 

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন ফ্রান্সে আর
দৈনিক মৃত্যুতে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এসময়ে ১ লাখ ৫ হাজার ২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ হাজার ৫১ জন। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে
এ পর্যন্ত ৭ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন আক্রান্ত এবং ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জন মারা গেছেন। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন আক্রান্ত ও মারা গেছেন ১৭০ জন। এ নিয়ে দেশটিতে 
মোট শনাক্ত বেড়ে ২ কোটি ৬ লাখ ২ হাজার ৯৩২ জন এবং মৃত্যু বেড়ে ১ লাখ ৩২ হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে।

দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরে রাশিয়াতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৭১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার জন আক্রান্ত
এবং মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন।জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৬ হাজার ৬২০ জন সংক্রমিত এবং মারা গেছেন ৯৮ জন। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন 
১ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৩২ জনের। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ১৫৭ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৩৭৫ জনের।
এসময়ে যুক্তরাজ্যে ৬০ হাজার ৫৭৮ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ২৫৯ জন। তুরস্কে ৯৮ হাজার ৭১৫ জন সংক্রমিত ও মৃত্যু হয়েছে ২২১ জনের।
আক্রান্তের তালিকায় তৃতীয় এবং প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৪০ জন। মারা গেছেন ৮০০ জন। 

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং প্রাণহানিতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৮৬৫ জন। 
এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ৪ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৬২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ২ হাজার ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় ২৩৬ জন, 
মেক্সিকোতে ৬৮৮ জন, পোলান্ডে ২৭২ জন, পেরুতে ২৪৫ জন, ইউক্রেনে ১৮৫ জন এবং আর্জেন্টিনায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে।
 

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর