শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ পিএম, ২০২২-১১-০৫
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, জেলা পরিষদ পটুয়াখালীর নবনির্বাচিত সদস্য জাকারিয়া কাওছার বাবু গাজী, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শ্রীরামপুর ইউনিয়ন ও পাংগাশিয়া ইউনিয়ন অংশগ্রহন করেন। উক্ত খেলায় ট্রাইবেকারে ৩/১ গোলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited