চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড কিউই তারকার

স্পোর্টস ডেস্ক:    |    ০৫:১৬ পিএম, ২০২২-০৩-০৭

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড কিউই তারকার

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ফারজানা হক পিংকির ফিফটির সুবাদে বাংলাদেশ করেছিল ১৪০ রান। জবাবে সুজি বেটসের ৬৮ বলে ৭৯ রানের ঝড়ে ২০ ওভারেই জিতে গেছে কিউইরা।
এই ইনিংস খেলার পথে একাধিক রেকর্ডের পাশাপাশি একটি বিশ্ব রেকর্ডও গড়েছেন নিউজিল্যান্ড নারী দলের এ তারকা ব্যাটার। তা হলো বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে নারীদের ওয়ানডে বিশ্বকাপে ১ হাজার রানের রেকর্ড।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৭৩তম রানটি নেওয়ার সময় বিশ্বকাপে ১ হাজার রান পূরণ হয়েছে বেটসের। তাও মাত্র ২১ ইনিংস খেলে। এতদিন বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের দখলে। তার লেগেছিল ২২ ইনিংস।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ও সবমিলিয়ে ষষ্ঠ নারী ব্যাটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান করলেন বেটস। তার আগে বিশ্বকাপে হাজার রান করা ব্যাটাররা হলেন দেবোরাহ হকলি (১৫০১), জ্যানেট ব্রিটিন (১২৯৯), শার্লট এডওয়ার্ডস (১২৩১), বেলিন্ডা ক্লার্ক (১১৫১) ও মিথালি রাজ (১১৪৮)।
এছাড়া নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে ঢুকে গেছেন বেটস। আজকের ৭৯ রানের ইনিংসের পর ৪৮৭২ রান নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন তিনি। তার আগে রয়েছেন মিথালি রাজ (৭৬৩২), শার্লট এডওয়ার্ডস (৫৯৯২) ও স্টেফানি টেলর (৫১৭৭)।
আজকের ৭৯ রানের ইনিংসটি বেটসের ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম (১১ সেঞ্চুরি ও ২৮ ফিফটি) পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। যার সুবাদে তিনিই এখন নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংসের মালিক। দেবোরাহ হকলির রয়েছে ৩৮টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
পাশাপাশি এখন পর্যন্ত খেলা সব দেশের বিপক্ষে অন্তত ফিফটি হাঁকানোর কীর্তি গড়লেন বেটস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস আছে তার। পাঁচটি করে ৫০+ রানের ইনিংস আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর