শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২১-০৬-২২
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগম (৩৯) নামে এক নারীকে আটক করেছে। মঙ্গলবার (২২ জুন) সকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটক হওয়া নারী মরিয়ম বেগম জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. বকুলের স্ত্রী। সে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবুজবাগ সড়কে এমরান সওদাগরের বাসায় ভাড়া থাকে। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মরিয়ম বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) সকাল পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগমকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited